টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়ায় আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ এর নেতাকর্মিদের সাথে মতবিনিময় করেছেন আসন্ন পাকুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদদক সাবেক ছাত্র নেতা মোঃ শামীম খান।
পাকুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি মোঃলিয়াকত খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ,পাকুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরশেদ আলী,আমীর খসরু পীর সাহেব,৬নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সহ সভাপতি মোঃ রমেশ আলী,৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সহ সভাপতি মোঃ মনির উদ্দিন,পাকুটিয়া বাজার বনিক সমিতির নেতা আল মামুন,২নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও ইউ পি সদস্য মোঃ আলীয়ার হোসেন। অনুষ্ঠানে আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক গতি ও প্রচারনা বাড়ানোয় বিষয়ে করনিয় সম্পর্কে আলোচনা করা হয়।